শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১৪১ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৮ মার্চ, ২০২৬

বগুড়ার সান্তাহারের তিলকপুর এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলন্ত ট্রেনটি হঠাৎ বিকট শব্দে লাইনচ্যুত হয়। মুহূর্তেই কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে এবং কিছু বগি পাশের জমিতে উল্টে যায়। এতে যাত্রীদের মধ্যে চরম ভীতির সৃষ্টি হয় এবং অনেকে আতঙ্কে চিৎকার করতে থাকেন। দুর্ঘটনার সময় ট্রেনের ছাদেও বিপুল সংখ্যক যাত্রী অবস্থান করছিলেন, ফলে হতাহতের আশঙ্কা আরো বেড়ে গেছে।

বগুড়া স্টেশন মাস্টার মো. সাজু শেখ জানান, নীলসাগর এক্সপ্রেসের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর নিশ্চিত খবর পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, বগুড়া জেলায় এটি স্মরণকালের অন্যতম বড় ট্রেন দুর্ঘটনা।

দুর্ঘটনার পরপরই রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার কারণে ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, ফলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনচ্যুত বগিগুলো সরিয়ে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর