শনিবার, ০২ মে ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হলেই বৈষম্য নিরসন হয়: গণশিক্ষা উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩৮২ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, যদি প্রকৃত গণতন্ত্র নিশ্চিত হয়, তাহলেই বৈষম্য নিরসন হয়।
মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, রাষ্ট্র কখনো তার নাগরিককে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে তাদের অধিকারকে আলাদা করে না। একটি আধুনিক রাষ্ট্রের চোখে প্রতিটি নাগরিক সমান- গণতন্ত্রেরও মূল কথা এটাই।

তিনি আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহিদরা যে কারণে আত্মত্যাগ করেছেন আমাদেরকে সেই স্পিরিট ধারণ করতে হবে। আমরা বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা চালিয়ে গেলেই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাসুদেব ধর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার বক্তব্য রাখেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর