শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বাড়ি ফিরলেন সেই ‘নিখোঁজ’ ব্যাংক কর্মকর্তা, ছিলেন কুয়াকাটা

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৪৫ পাঠক
প্রকাশকাল সোমবার, ৭ জুলাই, ২০২৫

রাজধানীর খিলক্ষেত থেকে নিখোঁজ হওয়া জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান সুস্থ অবস্থায় নিজ বাসায় ফিরেছেন।

পুলিশ জানিয়েছে, তিনি ব্যক্তিগত কারণে কুয়াকাটা গিয়েছিলেন এবং পরে নিজেই বাসায় ফিরে আসেন।

রোববার (৬ জুন) ভোর ৫টার দিকে মুশফিকুর রহমান খিলক্ষেতের নামাপাড়ার নিজ বাসায় ফেরেন।
বিষয়টি নিশ্চিত করে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বলেন, মুশফিকুর রহমান ব্যক্তিগত কারণে কুয়াকাটায় গিয়েছিলেন। তিনি এখন সুস্থ আছেন এবং বাসায় ফিরেছেন।

এর আগে, গত শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার পর থেকে তার কোনো খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। এরপর মুশফিকুর রহমানের সন্ধানে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা।

জনতা ব্যাংকের কোম্পানি সচিব আবদুল আলিম খান গণমাধ্যমকে জানান, শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে মুশফিকুর রহমান বাসার সামনে থেকে একটি রিকশায় ওঠেন। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কেউ কিছু জানতে পারেনি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর