মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী

মুসলিম বিশ্বকে মহাযুদ্ধের প্রস্তুতি নিতে হেফাজতে ইসলামের আহ্বান

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩৮৮ পাঠক
প্রকাশকাল রবিবার, ২২ জুন, ২০২৫

চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, ইসরাইল আজ শুধু একটি রাষ্ট্র নয়, বরং মানবতা ধ্বংসকারী এক দানব রূপে আবির্ভূত হয়েছে। এই অবৈধ রাষ্ট্রের আগ্রাসন এবং গণহত্যা বৈশ্বিক শান্তির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

শনিবার (২১ জুন) হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে একটি বিবৃতি পাঠান। এতে হেফাজতের নেতারা বলেন, মুসলিম বিশ্বকে এখন আর নীরব থাকলে চলবে না। ইসরায়েল ও তার মিত্রদের বিরুদ্ধে আসন্ন মহাযুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এ যুদ্ধ কেবল অস্ত্রের নয়– এটি হবে জ্ঞান, কৌশল এবং ঐক্যের লড়াই। আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম বিশ্বের উৎকর্ষ অর্জন এখন সময়ের দাবি।

হেফাজতের নেতারা অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বহু বছর ধরে ইসরাইলের সব যুদ্ধাপরাধ ও আগ্রাসনে প্রত্যক্ষ সমর্থন দিয়ে আসছে। তারা বলেন, বিলিয়ন ডলারের সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দিয়ে ইসরায়েলকে শক্তিশালী করা হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে জার্মানি ও ইউরোপের কিছু প্রভাবশালী দেশও।

তারা আরও বলেন, যখন ফিলিস্তিনে গণহত্যা হয়, তখন মানবতার ধ্বজাধারী আমেরিকা-ইউরোপ চুপ থাকে। কিন্তু ইসরায়েল প্রতিরোধের মুখে পড়লেই তারা হইচই শুরু করে। এতে প্রমাণ হয়, এরা কখনো বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বরং যুদ্ধের জন্ম দিয়েছে বারবার।

হেফাজতের মতে, ইরানকে যুদ্ধে বাধ্য করা হয়েছে, যাতে মুসলিম বিশ্বের শক্তিশালী দেশগুলোকে দুর্বল করে রাখা যায়। তারা বলেন, ইসলাম ও মুসলিম জাতির বিরুদ্ধে আধুনিক রূপে আবারও একটি ক্রুসেড চালানো হচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ ইসরায়েলের পতনের সঙ্গে সঙ্গে আমেরিকা ও ইউরোপীয় সাম্রাজ্যবাদের পতনও অনিবার্য।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর