মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী

সাবেক প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা মারা গেছেন

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২০০ পাঠক
প্রকাশকাল শনিবার, ৫ জুলাই, ২০২৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.টি.এম. শামসুল হুদা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

শনিবার (৫ জুলাই) সকালে গুলশানে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি আগেই মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে সাবেক সিইসির মরদেহ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে দেশে ফিরলে জানাজার সময় নির্ধারণ করা হবে।

২০০৮ সালে শামসুল হুদার নেতৃত্বাধীন কমিশনের অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে।

এ.টি.এম. শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি স্বাধীনতার পরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০০০ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

সাবেক এই আমলা বাগেরহাটে মহকুমা প্রশাসক (সাব ডিভিশনাল অফিসার), পানিসম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং এর আগে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর