শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

জুলাই যোদ্ধাদের সনদ একটু ক‌ঠিন: উপদেষ্টা শারমীন

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ২২৮ পাঠক
প্রকাশকাল শনিবার, ৫ জুলাই, ২০২৫

জুলাই শহীদদের সনদ দেওয়া সম্ভব কিন্তু সনদ একটু কঠিন কারণ যোদ্ধা‌দের সংখ্যা অনেক বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুর্শিদ।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে আকস্মিক সফরের অংশ হিসেবে টঙ্গীতে দুই শহীদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা শারমীন।

তিনি বলেন, নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। জুলাই শহীদদের স্বীকৃতি স্বরূপ সনদ প্রদানের বিষয়ে সরকার কাজ করছে।

এ সময় শহীদ মারওয়ার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। পরে পৃথক দুই শহীদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

উপদেষ্টা বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি এক বছর হলো। এতদিনেও শহীদ পরিবারগুলোর কাছে পৌঁছাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা।

আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, আমরা নাকি সময়মতো পৌঁছাই না। কিন্তু তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেরি হলেও আমরা সবার কাছে পৌঁছাতে চাই। শহীদ নাফিসার বাবা যে অনুদান পাওয়ার কথা, তা তিনি পেয়েছেন। এখানে আরেকজন শহীদের বাবাও অনুদান পেয়েছেন।’

এ সময় উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শারমিন সুলতানা, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর