শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

দগ্ধ অবস্থায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু, নিহত বেড়ে ২৭

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৫২ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও চার শিক্ষার্থী মারা গেছেন। এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩) ও সায়ান ইউসুফ (১৪) নামের ওই শিক্ষার্থীরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জনে।

রাত সোয়া ৩টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এরিকসনের শরীর ১০০ শতাংশ, আরিয়ানের ৮৫ শতাংশ, নাজিয়ার ৯০ শতাংশ ও সায়ানের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে ওই হাসপাতালে ৪২ জন বিভিন্ন ওয়ার্ড ও আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

আইএসপিআর সোমবার রাত দেড়টার দিকে জানায়, বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০ এবং আহত ১৭১ জন। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়ায় আটজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে রাত ৮টার দিকে আইএসপিআর জানিয়েছিল, নিহত ২০ জন এবং আহত ১৭১ জন। বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা এভাবে ছিল—

কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮, নিহত ০

জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০, নিহত ২

ঢাকা মেডিকেল: আহত ৩, নিহত ১

সিএমএইচ: আহত ১৭, নিহত ১২

কুর্মিটোলা জেনারেল: আহত ১, নিহত ২

লুবনা জেনারেল ও কার্ডিয়াক সেন্টার: আহত ১১, নিহত ২

উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১

উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত ০

বিমানটি সোমবার দুপুর ১টার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। হতাহতদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস, বিজিবি ও সেনাবাহিনী কাজ করেছে।

এ ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শোক প্রকাশ করেছেন এবং মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর