শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

দায়িত্বে অবহেলা: মোহাম্মদপুর জোনের ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজ

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১৪৮ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে।
বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন- জোনের সহকারী কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমান।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তাদের ক্লোজ করা হয়। এ ঘটনার পর রাতেই ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার একেএম মেহেদী হাসানকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে, কোনো থানা এলাকায় আওয়ামী লীগের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় সরেজমিন পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

পরিদর্শনের সময় তিনি দেখতে পান, আওয়ামী লীগ যেন মিছিল না করতে পারে, এটা দেখার দায়িত্ব থাকলেও তারা খাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন। এ অবস্থায় অতিরিক্ত কমিশনার তাৎক্ষণিকভাবে তাদের বরখাস্তের আদেশ দেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি কাজী মো. রফিকুল আহমেদ বলেন, পুলিশ বাহিনী একটি ডিসিপ্লিন ফোর্স, যা হয়েছে তা আমাদের অভ্যন্তরীণ। এ বিষয় নিয়ে আর কথা না বলি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর