শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

পারিবারিক কলহ: মগবাজারে বাসায় ঝুলছিল যুবকের ম*র*দে*হ

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১৭৭ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

রাজধানীর মগবাজারের পূর্ব নয়াটোলা এলাকার একটি বাসায় পারিবারিক কলহের জেরে সুব্রত বিশ্বাস (৩৬) নামে এক যুবকের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

সুব্রত বিশ্বাস বরিশালের উজিরপুর উপজেলার সাহেবের হাট গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি মগবাজারের নয়াটোলায় ভাড়া বাসায় থাকতেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

নিহতের চাচাতো ভাই পলাশ দত্ত জানান, আমার ভাই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আজ বিকেলের দিকে বৌদির সঙ্গে পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। বেশ কিছু সময় পার হলেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে হাতিরঝিল থানা পুলিশের সহায়তায় দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন তিনি। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর