মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী

এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১০৮ পাঠক
প্রকাশকাল শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ক্ষমতায় গেলে এনজিও থেকে নেওয়া ক্ষুদ্রঋণ মওকুফ করার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নির্বাচনি জনসভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।

তারেক রহমান বলেন, ‘১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ দেওয়া হবে, পাশাপাশি বিভিন্ন এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণও মওকুফ করা হবে। কৃষির পাশাপাশি আইটি পার্ক গড়ে তোলা হবে উত্তরবঙ্গে।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বিএনপি সব সময় দেশ ও জনগণের পক্ষে কাজ করে, এবার সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। ৭১ কিংবা চব্বিশে দেখিনি কে হিন্দু, কে মুসলিম- আমরা সবাই মিলে এক সঙ্গে এ দেশে বসবাস করব। ধর্ম নয়, কর্ম ও মেধা দিয়ে বিচার হবে।’

এই নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরে আসবে জানিয়ে তারেক রহমান বলেন, ‘এ নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের নয়, দেশ পুনর্গঠনের নির্বাচন। সময় এসেছে পছন্দের প্রার্থী নির্বাচনের।’

অন্য দলের সমালোচনা নয়, বিএনপি নির্বাচনি সমাবেশে দেশ নিয়ে পরিকল্পনা তুলে ধরছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘ক্ষমতায় গেলে চিনিকল, চা-শিল্প, রেশমশিল্প চালু করব। ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হবে।’

দুই দশক পর ঠাকুরগাঁওয়ে নির্বাচনি জনসভায় অংশ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর নীলফামারী ও দিনাজপুরে জনসভায় যোগ দেবেন তিনি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর