শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে আপস নেই: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩৩৭ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে কোনো আপস নেই বিএনপির। এমনকি বিএনপি ‘জুলাই সনদ’র প্রস্তাব আগেই দিয়েছে, এখন সরকারের দায়িত্ব সেটা সামনে নিয়ে আসা।
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহিদ পরিবারের সম্মানে বিএনপি ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। বিএনপি রাষ্ট্র পরিবর্তনে বিশ্বাস করে বলেই বহু আগেই রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রস্তাব দিয়েছিল। সংস্কারের কথা তো বিএনপিই বলেছিল, অথচ আজ প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে আমরা নাকি সংস্কার মানি না।

বিএনপিকে এককভাবে দোষারোপ করা নিয়ে অসন্তোষ জানিয়ে ফখরুল বলেন, শুধু বিএনপিকে দায়ী করা ঐক্যের পথে বাধা সৃষ্টি করবে। গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রশ্নে আমরা কখনোই আপস করিনি, করবও না। এমনকি আমরা আগেই ‘জুলাই সনদ’র প্রস্তাব দিয়েছি। এখন দায়িত্ব সরকারের, সেটিকে সামনে আনা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সভায় বলেন, আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের জন্য। জনগণকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ হোন। প্রতিপক্ষ ভেবে অনৈক্য তৈরি করা ঠিক নয়।

সভায় অন্যান্য নেতারাও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা ও বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো পথে বিএনপি যাবে না।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর