শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩৩৫ পাঠক
প্রকাশকাল রবিবার, ২২ জুন, ২০২৫

নরসিংদী জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় জেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ও জেলার সদস্য এ্যাড. ইকবাল হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও জেলার সদস্য লে. কর্ণেল (অব) জয়নাল আবেদীন, কেন্দ্রীয় বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলার সদস্য আবদুল কাদের ভূইয়া জুয়েল, কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ও জেলা কমিটির সদস্য আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল প্রমুখ।

গত ৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ১৫১ সদস্য নরসিংদী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর