সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার, বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৪৪ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩০ জুন, ২০২৫

এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় সোমবার (৩০ জুন) সকাল থেকে পুরোদমে বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে গোটা বন্দর এলাকায়। চার হাজার বন্দর হ্যান্ডলিং শ্রমিক কাজে যোগদান করেছে। কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে পণ্য শুল্কায়ন ও খালাস দিতে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল থেকে পুরোদমে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে ২৮ জুন ও ২৯ জুন দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। গতকাল রবিবার রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় সকাল থেকে এই বন্দরে পণ্য খালাস শুরু হয়েছে। দুই দিন পণ্য খালাস বন্ধ থাকায় উভয় দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে প্রায় দুই হাজার পণ্যবাহী ট্রাক। ট্রাকগুলো বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় এই বন্দর থেকে ৫০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় সকালে বেনাপোল কাস্টমস হাউসে শুল্কায়ন ও পণ্য ডেলিভারি শুরু হয়েছে। রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের অতিরিক্ত সময় কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর