বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
ভূমিকম্প মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল হচ্ছে পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

শিশুদের সৃজনশীলতা ও দেশপ্রেমই আগামীর শক্তি: মেয়র শাহাদাত

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩৪৬ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

শিশুদের সৃজনশীলতা ও দেশপ্রেমই আগামীর শক্তি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে চট্টগ্রাম নগরের জিমনেসিয়াম মাঠে বইমেলা প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন মেয়র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের আঁকা ছবি ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীলতা ও দেশপ্রেমমূলক ভাবনার প্রশংসা করেন। এ সময় মেয়র বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সৃজনশীল বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

মেয়র আরও বলেন, একটি সুন্দর, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে সংস্কৃতি ও সৃজনশীল কার্যক্রমের কোনো বিকল্প নেই। তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।

এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর