সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩১৪ পাঠক
প্রকাশকাল বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

চাঁদপুরের মোহনপুরে মুন্সীগঞ্জের কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজির ৫ জন সদস্যকে একটি বিদেশি শটগান, একটি স্পিড বোট ও নগদ অর্থসহ আটক করেছে কোস্টগার্ড।

আটকরা হলেন এবাদুল্লাহ গাজী (৫০), মো. আনোয়ার হোসেন (৫৫), জসিম উদ্দিন (৫০), এস এম আলমগীর (৪৫) ও মো. জোবায়ের খান (২৭)।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজীর সন্ত্রাসী গ্রুপ অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে চলাচলকারী নৌযান সমূহ হতে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ নানা ধরনের অপকর্ম করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাল্কহেডে ডাকাতির সময় একটি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, দুটি ওয়াকি টকি, ৬টি মোবাইল, একটি স্পিড বোট ও নগদ ৮৩ হাজার টাকাসহ ডাকাত কিবরিয়া মিয়াজির ৫ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, অভ্যন্তরীণ নৌ পথকে নিরাপদ রাখার লক্ষ্যে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর