শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২০১ পাঠক
প্রকাশকাল রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নরসিংদী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক বর্ণাঢ্য সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টায় নরসিংদী কালেক্টর মাঠে (জজকোর্ট) এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: শামসুজ্জামান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহিদুল কবির ভূইয়া, আহ্বায়ক, ক্রিকেট অপারেশনস, নরসিংদী ও সদস্য, এডহক কমিটি, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা।

টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। গোটা আয়োজনটি ছিল সুশৃঙ্খল, আকর্ষণীয় ও প্রাণবন্ত, যা দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

দিনব্যাপী টুর্নামেন্ট শেষে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া ও খবিরুল ইসলাম বাবুল-তিনজনই নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস আলী ভূইয়া, দিপক কুমার বর্বণ প্রিন্স, আওলাদ হোসেন মোল্লা, মাহমুদ হোসেন চৌধুরী সুমন, শরিফ আহমেদ, আলী হোসেন মুজাহিদ রুবেল প্রমুখ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিল নরসিংদী জেলা প্রশাসন ও নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা।

এই আয়োজন কেবল একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় ইতিহাসকে স্মরণ করে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনার আলো জ্বালিয়ে দেয়ার এক সফল প্রয়াস হিসেবেও বিবেচিত হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর