সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল বিশ্বকাপ থেকে বিদায় নিল যে পাঁচ দল বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের গোল উৎসব তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার ৪১ বছরেও থামেননি রোনালদো, ভাঙলেন মেসির রেকর্ড রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

সন্দ্বীপ আওয়ামী লীগের সভাপতি হাতিয়ায় আটক

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৫২ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

নোয়াখালী বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় শশুরবাড়ি থেকে আটক হয়েছেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদন। বৃস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাকে আটক করে হাতিয়া থানা পুলিশ।

আটাক আলাউদ্দিন বেদন চট্রগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে পুলিশের একটি টিম। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ী থেকে পলাতক বেদনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সঙ্গে থাকা আরও ১৫-২০ জন সহযোগী। আলাউদ্দিন বেদন দীর্ঘদিন এ বাড়িতে পালিয়ে ছিলেন। তিনি একই এলাকার নুরুল ইসলামের মেয়ে জামাই।

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা খবরের কাগজকে বলেন, আটক আলাউদ্দিন বেদনের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করে হাজতে পাঠানো হয়েছে। তার সঙ্গে থাকা সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর