সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

স্বামী-সন্তান নিয়ে পাহাড় দেখতে যাচ্ছিলেন বান্দরবান, পথেই থামল যাত্রা

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩২৪ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ফজিলাতুননেসা (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। তবে দুর্ঘটনায় রক্ষা পেয়েছেন মোটরসাইকেলে থাকা তার স্বামী ও সন্তান। সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা বাদামতলের নয়াহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজিলাতুননেসা মাগুরার মহম্মদপুর উপজেলার মহেশপুর গ্রামের আলিমুজ্জামান সুজনের স্ত্রী।

পুলিশ জানায়, গতকাল রোববার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে চট্টগ্রামে বেড়াতে আসেন ফজিলাতুননেসা। সঙ্গে ছিল তাদের ছয় বছর বয়সী সন্তান হুমায়ের হাম্মাদ। রোববার নগরের বহদ্দারহাট এলাকায় একটি বাসায় রাতযাপন করেন তারা। সেখান থেকে সোমবার সকালে মোটরসাইকেলে বান্দরবানের উদ্দেশে রওনা দেন।

সকাল ৮টা ৫০ মিনিটের দিকে মোটরসাইকেলটি পটিয়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মনসা বাদামতলের নয়াহাট এলাকায় পৌঁছায়। এ সময় একটি লেগুনা হঠাৎ সড়কে থেমে গেলে তাৎক্ষণিক মোটরসাইকেলের ব্রেক কষতেই সড়কে ছিটকে পড়েন ফজিলাতুননেসা। এরপরপরই পেছন থেকে একটি যাত্রীবাহী বাস এসে ফজিলাতুননেসাকে পিষ্ট করে। তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের স্বামী আলিমুজ্জামানের বন্ধু রবিউল ইসলাম। নগরের বহদ্দারহাটে স্ত্রী-সন্তান নিয়ে তার বাসাতেই ছিলেন আলিমুজ্জামান।

রবিউল ইসলাম বলেন, ফজিলাতুননেসার স্বামী নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক। পরিবার নিয়ে পাহাড় দেখতে বান্দরবান যাচ্ছিলেন তিনি। পথেই দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াসিম আরাফাত বলেন, নিহত নারীর লাশ আইনি–প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। লেগুনা ও বাসের চালককে আটক করা সম্ভব হয়নি।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর