শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৯

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১৯৮ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

ভারতের তেলেঙ্গানায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৯ জন মারা গেছেন।
সোমবার (৩ নভেম্বর) সকালে রাজ্যের রাঙ্গারেড্ডি জেলার শেভেলা মন্ডলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

রাজ্য পুলিশের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, একটি পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ওভারটেক করার সময় আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে ট্রাকটি উল্টে গেলে এতে থাকা পাথর বাসের ওপর পড়ে। এতে বহু মানুষ হতাহতের শিকার হয়।

বাসটি ৪০ জন যাত্রী নিয়ে মিরজাগুদা থেকে রাঙ্গারেড্ডির দিকে যাচ্ছিল। দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা আহত যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি।

এর আগে, দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে গত শনিবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়। দুইদিনের ব্যবধানে ভয়াবহ দুটি সড়ক দুর্ঘটনায় প্রায় ৪০ জনের মৃত্যু হলো।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর