সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ জেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩৬৮ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল আরেফিন কিরণকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী কিরণকে তার বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করা হয়। তার বাড়ির বিভিন্ন স্থান থেকে ১৮টি দেশী ধারালো অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, ১টি থ্রি নট থ্রি রাইফেলের অংশ বিশেষ, ১টি ল্যাপটপ ও ২টি এন্ড্রয়েড ও ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া কিরণের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা আমরা জানতে পারিনি। কিরণকে থানায় সোপর্দ করা হয়েছে। মামলার পর আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল থেকে কিরণকে বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে আজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, কিরণকে সেনা ক্যাম্প থেকে দুপুরের পর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর পর তাকে আদালতে সোপর্দ করা হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর