সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১১ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ইরান যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে দেশটির সঙ্গে যুদ্ধের অবসানে শিগগিরই শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে বলেও প্রত্যাশা করেছেন তিনি। রোববার (১৯ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই তথ্য জানিয়েছেন তিনি।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল লিখেছেন, ‌‌প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে গুরুতরভাবে যুদ্ধবিরতি ‌‌চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তবে তিনি এখনো বিশ্বাস করেন একটি শান্তি চুক্তি সম্ভব।

কার্ল বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছেন, এই চুক্তি হবেই। যেভাবেই হোক—সহজভাবে হোক বা কঠিনভাবে। এটি হতে যাচ্ছে। আপনি আমার উদ্ধৃতি দিতে পারেন।

আর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, আমার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন। তারা আগামীকাল সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন। আমরা অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত একটি প্রস্তাব দিচ্ছি এবং আমি আশা করি, তারা এটি গ্রহণ করবে।

আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে ‘‘ভদ্র আচরণের দিন শেষ’’ বলেও হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, এই সেতু এবং বিদ্যুৎকেন্দ্রগুলো খুব দ্রুত এবং খুব সহজেই ধ্বংস করে দেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর