শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

রাণীশংকৈলে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩০৬ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩০ জুন, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ব্যক্তিমালিকানাধীন পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার ধুপপুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত লাশটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশসহ সিআইডি টিম দুপুরে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরশেদুল হক জানান, অর্ধগলিত অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর