রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯

নরসিংদীতে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নারী নিহত

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৩৫ পাঠক
প্রকাশকাল সোমবার, ২১ জুলাই, ২০২৫

নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মোমেনা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন।
সোমবার (২১ জুলাই) সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন (৫০) ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। নিহতের পরিবারের দাবি, গুলির আঘাতে মারা গেছেন ওই নারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে বিরোধ চলছিল। এরই জেরেই সোমবার ভোরে বালুর চরের লোকজন সায়দাবাদ গ্রামে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় সায়দাবাদ গ্রামের মোমেনা খাতুন নামে ওই নারী নিহত হন। এরপর থেকে রায়পুরার চরাঞ্চলে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম অ্যান্ড অপস) বলেন, রায়পুর চরাঞ্চালে দুই গ্রামের মধ্য সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর