সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু করতে চাই: প্রধানমন্ত্রী বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৯

খুলনায় আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২১৯ পাঠক
প্রকাশকাল সোমবার, ১১ আগস্ট, ২০২৫

খুলনায় আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ মানিক হাওলাদার নামে এক যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার দুপুর ১২টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে তিনটি চাপাতিসহ তাকে আটক করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে দিয়েছে সেনাবাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার এসআই নান্নু মণ্ডল।

আটক মানিক হাওলাদারের নামে খুলনার দৌলতপুর এবং আড়ংঘাটা থানায় চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। তিনি সোনাডাঙ্গা থানার ছোট বয়রা এলাকার হাসানবাগ এলাকার বা‌সিন্দা মোদা‌চ্ছের হাওলাদা‌রের ছে‌লে।

পুলিশ সূত্রে জানা যায়, খুলনা সদর থানার চিফ মেট্রোপলিটন আদালতের সামনে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মুখে মাস্ক পড়ে ৪-৫টি মোটরসাইকেলে অস্ত্রসহ অবস্থান করছিল। এ সময় সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মানিক হাওলাদার নামে এক ব্যক্তিকে তিনটি চাপাতি ও একটি মোটরসাইকেলসহ আটক করে। অন্যান্য সন্ত্রাসীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর