মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল

গাজার পথে মুক্তি পাওয়া ১৯৬৬ ফিলিস্তিনি

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩৫৮ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

হামাস ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মির নাম প্রকাশ করেছে। গাজা যুদ্ধবিরতির অংশ হিসেবে তাদের মধ্যে ৭ জনকে ইতোমধ্যে আন্তর্জাতিক রেডক্রসের (আইসিআরসি) কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তি পাওয়া এই জিম্মিরা হলেন জিভ বেরমান, গালি বেরমান, এইতান মোর, মাতান আঙ্গরেস্ত, ওমরি মিরান, গাই গিলবোয়া-দালাল এবং অ্যালন ওহেল। বাকিদের মধ্যে রয়েছে ইতান মোর, সেগেভ কালফন, ম্যাক্সিম হারকিন, ইতান হর্ন, বার কুপারশটাইন, ওমরি মিরান এবং ভাই ডেভিড কুনিও এবং এরিয়েল কুনিও।এছাড়া এই তালিকায় রয়েছেন ইসরায়েলি সেনা নিমরোদ কোহেন এবং মাতান জাঙ্গাউকার।

এদিকে, অভিযানের সঙ্গে জড়িত কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার মুক্তির জন্য নির্ধারিত ১,৯৬৬ জন ফিলিস্তিনি বন্দী ইতোমধ্যেই পরিবহন বাসে উঠেছেন। তারা গাজার পথেই রয়েছেন।
×
Ezoic

এর মধ্যে ২৫০ জনকে পশ্চিম তীর, জেরুজালেম এবং অন্যান্য দেশে মুক্তি দেওয়া হবে, এবং ১,৭১৬ জনকে গাজার নাসের হাসপাতালে স্থানান্তর করা হবে।

ইসরায়েলে, হাজার হাজার মানুষ – জিম্মিদের আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধব – তাদের গ্রহন করার প্রত্যাশায় জড়ো হয়েছেন। ফিলিস্তিনের জাতীয় টেলিভিশনে এই আবেগি দৃশ্য সরাসরি সম্প্রচারিত হচ্ছে।

দুই বছর বন্দী থাকার পর, অনেক পরিবার তাদের প্রিয়জনদের আবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। অন্যদিকে, গাজার নাসের হাসপাতালে ফেরত আসা ফিলিস্তিনি বন্দিদের স্বাগত জানাতে মঞ্চ ও চেয়ার সাজানো হয়। হামাসের সামরিক শাখার সদস্যরা কালো পোশাক পরে সেখানে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর