মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
লিবিয়া থেকে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, জনগণ তা গ্রহণ করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের শহিদদের ভুলিনি, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: প্রতিমন্ত্রী ইশরাক পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও

ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩৯ পাঠক
প্রকাশকাল বুধবার, ২২ জুলাই, ২০২৬

সামরিক উত্তেজনা চললেও ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথ এখনও খোলা রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তেহরানকে এসব আলোচনার ব্যাপারে আন্তরিক হতে হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংস্থায় (আসিয়ান) আয়োজিত এক বৈঠকে এসব কথা বলেন মার্কো রুবিও।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সবসময়ই কূটনীতির বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। নিজেদের মধ্যে মতপার্থক্য নিরসনে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে আমরা মুক্তচিন্তা পোষণ করি এবং সবসময় প্রস্তুত থাকি। ইরানের ক্ষেত্রেও এই অবস্থান সত্য।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, চলমান উত্তেজনা নিরসনে আলোচনার সম্ভাবনা নিয়ে তেহরান সরাসরি এবং পরোক্ষ-উভয় মাধ্যমেই ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে।

তবে ইরানি কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘বর্তমানে আমাদের প্রধান সমস্যা হলো, তারা এই আলোচনাগুলো নিয়ে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বা আন্তরিক নয়। তারা যদি আন্তরিক হয় তবে আমরাও প্রস্তুত। আর যদি তারা গুরুত্ব না দেয়, তবে আমাদের নিজেদের এবং মিত্রদের স্বার্থ রক্ষায় যা যা করা প্রয়োজন, আমরা তাই করব।’

মার্কো রুবিও পুনর্ব্যক্ত করেন যে, গঠনমূলক আলোচনায় বসতে ওয়াশিংটন আগ্রহী, তবে শর্ত হলো-কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যে প্রতিশ্রুতি দেওয়া হবে তা অবশ্যই মেনে চলতে হবে।

তিনি সতর্ক করে বলেন, ‘যদি প্রতিশ্রুতি রক্ষা না করা হয়-যেটি বর্তমান পরিস্থিতিতে ঘটেছে-তবে তার জন্য পরিণতি ভোগ করতে হবে এবং সেটাই ঘটবে।’ সূত্র: আনাদোলু অ্যাজেন্সি


এই ক্যাটাগরির আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর