মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
লিবিয়া থেকে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, জনগণ তা গ্রহণ করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের শহিদদের ভুলিনি, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: প্রতিমন্ত্রী ইশরাক পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও

সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ!

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৪৩ পাঠক
প্রকাশকাল বুধবার, ২২ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে এক পারমাণবিক শক্তি অংশীদারত্ব চুক্তির অনুমোদন দিয়েছেন। এই চুক্তিটির মাধ্যমে রিয়াদকে পরমাণু প্রযুক্তি দেওয়ার সুযোগ তৈরি হবে, যা পরবর্তীতে দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতাও এনে দিতে পারে।

প্রস্তাবিত এই চুক্তিটির মেয়াদ হবে ৩০ বছর। যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠানগুলো সৌদি আরবের পরমাণু কর্মসূচির উন্নয়নে মূল ভূমিকা রাখবে। দুই দেশের যৌথ পর্যালোচনার পর এই চুক্তির অধীনে সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তোলার সুবিধাও তৈরি হতে পারে।

ট্রাম্প প্রশাসন অতি দ্রুত চুক্তিটি মার্কিন কংগ্রেসে অনুমোদনের জন্য পেশ করার পরিকল্পনা করছে। এটি মূলত তথাকথিত ‘১২৩ এগ্রিমেন্ট’ বা দ্বিপাক্ষিক পরমাণু সহযোগিতা চুক্তি নামে পরিচিত, যাতে ইতোমধ্যে স্বাক্ষর করেছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এবং সৌদি জ্বালানিমন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান আল সউদ।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পারমাণবিক প্রযুক্তি যেন কোনো সামরিক বা অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে না পারে- তা নিশ্চিত করতে ওয়াশিংটন আগে যেসব শর্ত বা আন্তর্জাতিক নজরদারির ওপর জোর দিয়েছিল, এই চুক্তিতে সেসব কঠোর সুরক্ষাকবচ রাখা হয়নি।

তবে মার্কিন প্রশাসন বা হোয়াইট হাউজের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। সূত্র: আল-জাজিরা


এই ক্যাটাগরির আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর