মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
লিবিয়া থেকে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, জনগণ তা গ্রহণ করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের শহিদদের ভুলিনি, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: প্রতিমন্ত্রী ইশরাক পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও

কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৪৪ পাঠক
প্রকাশকাল বুধবার, ২২ জুলাই, ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরানি ড্রোন ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মার্কিন সেনা সদস্যদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তাদের মধ্যে রয়েছেন ১৯ বছর বয়সী ইজাবেলা গঞ্জালেস।

পেন্টাগনের তথ্যমতে, ইজাবেলা গঞ্জালেস জর্ডানের ‘মুওয়াফফাক সালতি’ বিমান ঘাঁটিতে বিমান প্রতিরক্ষা দায়িত্বে ছিলেন। গত সপ্তাহে ঘাঁটিতে ইরানের হামলায় নিহত হন।

জর্ডানের ঘাটিতে ইরানি হামলায় ইজাবেলার পাশাপাশি ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান (২৫) এবং সার্জেন্ট অ্যাঞ্জেল এস রামপারসাদ (২৮) নামের আরও দুই মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন।

১৯ বছর বয়সী প্রাইভেট ইজাবেলা গঞ্জালেস ছিলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্যারলটন এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় হেব্রন হাই স্কুলের শিক্ষার্থী ছিলেন এবং সেখান থেকে সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পরপরই মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন

টেক্সাসের হিব্রন হাইস্কুল থেকে পাস করার মাত্র এক বছরের মধ্যেই মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন ইজাবেলা। স্কুলে তিনি জুনিয়র অফিসার ট্রেনিং কোরের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে দক্ষ এই তরুণীকে ১০ম আর্মি এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছিল। সূত্র: এবিসি


এই ক্যাটাগরির আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর