মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল

প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৩৫ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ঢাকার পূর্বাচলে প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। তাদের পলাতক দেখিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আব্দুল আল মামুন এ আদেশ দেন।

২০২৪ সালের ডিসেম্বরে শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে চলতি বছরের জানুয়ারিতে প্লট বরাদ্দের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করে দুদক। এরপর ২৫ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পে মোট ছয়টি প্লট বরাদ্দ দিয়েছে।

এসব মামলায় শেখ হাসিনাসহ ২৮ জনকে পলাতক দেখানো হয়। তাদের মধ্যে শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং দুই মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রয়েছেন। এসব মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে এপ্রিল মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর