বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল বিশ্বকাপ থেকে বিদায় নিল যে পাঁচ দল বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন রোনালদোর রেকর্ডের রাতে পর্তুগালের গোল উৎসব তৃণমূল থেকে ফিরহাদ-অরূপসহ ৮ নেতা বহিষ্কার ৪১ বছরেও থামেননি রোনালদো, ভাঙলেন মেসির রেকর্ড রোনালদোর পর্তুগালকে আটকে দিয়ে বিশ্বকাপে ডিআর কঙ্গোর ইতিহাস এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী

বিজয়নগরে মোটরসাইকেল-সিএনজির সংঘর্ষ, নি/হ/ত ৫

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৩৮ পাঠক
প্রকাশকাল সোমবার, ৪ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচ মোটরসাইকেল আরোহী নি/হ/ত হয়েছেন।
রোববার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নি/হ/ত/রা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাড়িউড়া গ্রামের আল-আমিন মিয়ার ছেলে সুমন (২৯), সদর উপজেলার মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (৩০), একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে তুহিন হাসান (২৮) ও বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আকরাম মিয়া। আরেক জনের নাম জানা যায়নি।

বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, বিকেলে ওই মহাসড়কের রামপুর নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল ও একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেলের চারজন আরোহী নিহত হয়। সংঘর্ষে আরো দুইজন আহত হয়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে আরো একজন মারা যায়। তার নাম জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর