বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

নরসিংদীতে ইন্টারনেট ও ডিস ব্যবসায়ী খু*ন

নিজস্ব প্রতিবেদক | বর্তমানকণ্ঠ ডটকম: / ২২৯ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

নরসিংদী পৌর শহরের ব্রাহ্মন্দী এলাকায় রিজভী (৩৬) নামে এক ইন্টারনেট ও ডিশ ব্যবসায়ীকে খু*ন করেছে দু*র্বৃত্ত*রা। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে খু*ন করে পালিয়ে যায় তারা। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

নিহত রিজভী (৩৬) শহরতলীর বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিশের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্রাহ্মন্দী মোড়স্থ একটি বাড়ির গলির সামনে দুই পক্ষের উত্তেজনার পর এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে রিজভীকে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, হাসনাবাদের সন্ত্রাসী তৈয়েব ও তার পরিবারের ওপর পরিকল্পিত হামলা করতে ব্রাহ্মন্দী এলাকায় আসে রিজভী ও তার দল। এ সময় পাল্টা হামলার শিকার হয়ে নিহত হয় রিজভী। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে এবং অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর