শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

পৃথক স্থান থেকে দুই বন্ধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ১৭৮ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলায় একই মহল্লার দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার মধ্য বাগপাড়া মহল্লার নিজ নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন- মধ্য বাগপাড়া মহল্লার আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব মিম (২৮) ও বাগপাড়া মহল্লার বাশির উদ্দিনের ছেলে শেখ শরিফ (২৭)। তারা পরস্পরের বন্ধু।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুসান্না গালিব মিমের বাবা-মা অন্যত্র থাকেন। ফলে বাড়িতে একাই বসবাস করতেন মুসান্না গালিব। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত পচন ধরা মরদেহ দেখতে পায়। পুলিশের ধারণা কয়েক দিন আগে মিম আত্মহত্যা করেছেন।

অপরদিকে বাড়ির দরজা ভেঙে শেখ শরীফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা ২৪ ঘণ্টার মধ্যে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পলাশ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তারা পরস্পর সম্পর্কে বন্ধু। ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। দুজনই মাদকাসক্ত বলে জানা গেছে। তবে কি কারণে তারা আত্মহত্যা করেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর