বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
আবারও চুয়েটে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: সিসি ক্যামেরা এড়াতে লোডশেডিংয়ের সুযোগে হত্যা! সিলেটে ট্রিপল মার্ডার: বন্ধ দরজার নিচ দিয়ে রক্ত বের হচ্ছিল লিবিয়া থেকে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, জনগণ তা গ্রহণ করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের শহিদদের ভুলিনি, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: প্রতিমন্ত্রী ইশরাক পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন

বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩৯৩ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় তিন জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে চারটার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশনের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মোস্তাফিজুর রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের একজন শফিকুল ইসলাম রিংকন (২১)। তাঁর বাড়ি গাইবান্দার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামে। অপরজন মুশফিকুর রহমান, তিনি বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার বাসিন্দা। তৃতীয় ব্যক্তির নাম আশরাফুজ্জামান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আদমদীঘি থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা মেট্রো-ল-৫০-৪১৭৬ নম্বরের একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে নওগাঁগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯০১৯) তাঁদের মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনজনই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আদমদীঘি ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


এই ক্যাটাগরির আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর