রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বরগুনায় খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩৯৬ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

বরগুনা সদর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একে অপরের প্রতিবেশী।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- বরগুনা সদর উপজেলার পাতাকাটা নামক এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ (৫) এবং রাসেল হোসেনের ছেলে ইয়াসিন (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু জুনায়েদ ও ইয়াসিন তাদের বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলছিল। এসময় জুনায়েদ পানিতে পড়ে গেলে ইয়াসমিন তাকে উদ্ধার করতে গেলে সেও পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় পর বিষয়টি নজরে আসলে জুনায়েদ এবং ইয়াসিনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, পানিতে পড়ে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর