শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

বাঞ্ছারামপুর উপজেলায় ‌দিনব্যাপী ‘পার্টনার কং‌গ্রেস’ অনু‌ষ্ঠিত

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩২৬ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

২০২৪-২৫ অর্থ বছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ কর্মসূচির আওতায় বাঞ্ছারামপুর উপজেলায় দিনব্যাপী ‌দিনব্যাপী পার্টনার কং‌গ্রেস অনু‌ষ্ঠিত হয়!

বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১০ টায় বিশ্বব্যাংক ও ইফাদ এর সহযোগিতায় বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের হলরুমে এই কংগ্রেস সমাবেশের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক(শস্য) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষিবিদ মো: ময়নুল হক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার,পার্টনার প্রোগ্রাম কুমিল্লা অঞ্চল জনাব সারোয়ার জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মোস্তাইন বিল্লাহ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব সাঈদা আক্তার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফেরদৌস আরা।

এছাড়াও অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক- কৃষানী, এবং সাংবাদিক সহ শতাধিক স্টেকহোল্ডার অংশ নেন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুষময় ভৌমিক সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব কৃষিবিদ নাসির উদ্দিন।

এসময় বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো বিষয়ে কৃষকদের দক্ষ করে তোলার পরামর্শ প্রদান করেন।

এছাড়া নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা উঠে আসে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর