মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী

সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর প্রবাসীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৪০৮ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

ময়মনসিংহ নগরীতে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন রাকিবুল করিম (৫০) নামের এক প্রবাসী। পারিবারিক কলহের জেরে তিন মাস আগে ডিভোর্স দেন তার রওশন আক্তার (৪২)।
মঙ্গলবার (১ জুলাই) ভোরে নগরের গুলকী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন- ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকার ওমান প্রবাসী রাকিবুল করিম ও তার সাবেক স্ত্রী রওশন আক্তার।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ নগরের গুলকী বাড়ি এলাকায় একটি বাসায় মেয়েকে নিয়ে সাবলেট ভাড়া থাকতেন রওশন আক্তার। ওমান প্রবাসী রাকিবুল করিম ও রওশন আক্তারের দুই মেয়ে। বড় মেয়ে ঢাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ও ছোট মেয়ে ময়মনসিংহ নগরের ক্যান্টনমেন্ট কলেজে উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। পারিবারিক কলহের জেরে রাকিবুলকে তিন মাস আগে তার স্ত্রী ডিভোর্স দেন।

আরো জানা গেছে, মঙ্গলবার ভোরে রওশন আক্তার যে বাসায় ভাড়া থাকেন সে বাসায় প্রবেশ করে ছুরিকাঘাত করেন রাকিবুল। মাকে ছুরিকাঘাত করতে দেখে ছোট মেয়ে রোজা আক্তার ভয়ে পেয়ে অন্য একটি কক্ষে আশ্রয় নেয়। রওশন আক্তারকে হত্যার পর রাকিবুল বাসার অপর একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ দুটি মরদেহ উদ্ধার করে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল্লাহ আল মামুন বলেন, গত ২৪ জুন ওমান থেকে দেশে আসেন রাকিবুল করিম। প্রায় তিন মাস আগে স্ত্রী তাকে তালাক দেয়। সকালে বাসায় ঢুকে প্রথমে স্ত্রীকে হত্যা করে। তারপর নিজের জমির দলিলপত্র মেয়েকে বুঝিয়ে দিয়ে নিজেও আত্মহত্যা করেন।

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর