বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল

এবার ইসরায়েলে ব্যালিস্টিক হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম / ৩৬২ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ২০ জুন, ২০২৫

এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (২০ জুন) ইসরায়েলের বিভিন্ন প্রান্তে এই হামলা চালানো হয়েছে। আইডিএফের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

এদিকে, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

ইতোমধ্যেই জেরুজালেম ও তেল আবিবে বিস্ফোরণের তীব্রতা অনুভব করেছে স্থানীয় বাসিন্দারা।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ধেয়ে আসায় বাসিন্দাদের সুরক্ষিত স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের না ফিরতে বলা হয়েছে।

এদিকে, ইরানের গণমাধ্যমেও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরুর খবর জানানো হয়েছে।

ইসরায়েলী গণমাধ্যমগুলো বলছে, ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় ইসরায়েলজুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর