মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল

তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩৩৪ পাঠক
প্রকাশকাল শনিবার, ৫ জুলাই, ২০২৫

নারী এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও দারুণ পারফরম্যান্সে জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। শনিবার ইয়াঙ্গুনের ইয়ু থিন জি স্টেডিয়ামে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়েছে পিটার বাটলারের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই দাপুটে ছিল লাল-সবুজের মেয়েরা। মাত্র ৩ মিনিটেই স্কোরশিটে নাম লেখান স্বপ্না রানী। এরপর একের পর এক গোল আসতে থাকে বাংলাদেশের পক্ষ থেকে। শামসুন্নাহার জুনিয়র করেন জোড়া গোল (৬ ও ১৩ মিনিট), মনিকা (১৬), ঋতুপর্ণা (১৭, ৪৩) ও তহুরা খাতুন (২০) একটি করে গোল করেন। প্রথমার্ধেই বাংলাদেশ ৭ গোল তুলে নেয়, আর দ্বিতীয়ার্ধে সেই ব্যবধানই ছিল শেষ পর্যন্ত।

এই নিয়ে বাছাইপর্বে টানা তিনটি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করল বাংলাদেশ।

প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় পিটার বাটলারের দল। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে গ্রুপের সেরা দল হিসেবে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে তারা।

গ্রুপপর্বে আগেই মূলপর্ব নিশ্চিত হলেও তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটিকে মোটেও হালকাভাবে নেয়নি বাংলাদেশ। আত্মবিশ্বাস ধরে রাখতে এবং আগ্রাসী মনোভাব বজায় রাখতে আজও পূর্ণশক্তির একাদশ নিয়ে মাঠে নামে দলটি। ম্যাচজুড়েই নিয়ন্ত্রণে রেখে আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখে লাল-সবুজের মেয়েরা।

এই জয়ে বাছাইপর্বের তিন ম্যাচে বাংলাদেশ গোল করেছে মোট ১৬টি, হজম করেছে মাত্র ১টি। ম্যাচ শেষে দলের খেলোয়াড়দের পারফরম্যান্সে খুশি কোচ বাটলার জানিয়েছেন, ‘এটা আমাদের ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস জোগাবে। মেয়েরা অসাধারণ খেলেছে।’

এশিয়ান কাপের মূল পর্বে এখন আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর