বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল

আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৩৬৫ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩০ জুন, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রহমানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (৩০ জুন) দুপুরে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এর আগে একই দিন মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়। এতে ৩০ জনকে আসামি করা হয়। এর মধ্যে চারজন এরই মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন—এসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম এবং তৎকালীন ছাত্রলীগ নেতা এমরান চৌধুরী আকাশ। বাকি ২৬ জন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গত ১৫ জুন জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় আগামী ১৪ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর