বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টার লন্ডন সফর অত্যন্ত সফল: পররাষ্ট্র মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৪৬৩ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৮ জুন, ২০২৫

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং চুরি যাওয়া সম্পদ উদ্ধারে বাস্তব অগ্রগতির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে ‘অত্যন্ত সফল’ বলে বর্ণনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিবেচনায়, সফরটি অত্যন্ত সফল হয়েছে।’

তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার প্রাথমিকভাবে নির্ধারিত সফরসূচির চেয়ে বেশি ব্যস্ততা ছিল এবং সরকারি সফরের সময় তাকে পূর্ণ প্রটোকল দেওয়া হয়েছিল।

রুহুল আলম সিদ্দিক এই সফরে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে চুরি যাওয়া সম্পদ উদ্ধারে উল্লেখযোগ্য পদক্ষেপ, রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একান্ত সাক্ষাৎ এবং অধ্যাপক ইউনূসকে মর্যাদাপূর্ণ রাজা তৃতীয় চার্লস হারমনি পুরষ্কার প্রদান।

অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লস হারমনি পুরষ্কার গ্রহণ করেন।

পুরষ্কার বিতরণের আগে, রাজা চার্লস বাকিংহাম প্যালেসে অধ্যাপক ইউনূসকে একান্ত সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই নেতা আধাঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেন, যেখানে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর