বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম:
আবারও চুয়েটে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: সিসি ক্যামেরা এড়াতে লোডশেডিংয়ের সুযোগে হত্যা! সিলেটে ট্রিপল মার্ডার: বন্ধ দরজার নিচ দিয়ে রক্ত বের হচ্ছিল লিবিয়া থেকে ফিরলেন আরও ৩৪০ বাংলাদেশি আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, জনগণ তা গ্রহণ করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের শহিদদের ভুলিনি, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: প্রতিমন্ত্রী ইশরাক পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন

আবারও চুয়েটে পুকুরে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৭ পাঠক
প্রকাশকাল বুধবার, ১২ আগস্ট, ২০২৬

দুই সপ্তাহের ব্যবধানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে ডুবে আরও ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থীর একজন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের চমক দত্ত এবং অপরজন একই বর্ষের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব। তারা দুইজনই সিলেটের মৌলভীবাজার জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার আনুমানিক দুপুর ১টার দিকে শান্ত ও চমক বন্ধুদের সাথে কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। দুপুর দেড়টার দিকে তারা পানিতে তলিয়ে যান। এটি অন্যদের নজরে এলে তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে পুকুরে নেমে পড়েন। প্রায় ১০ মিনিট পর চমককে উদ্ধার করতে পারলেও অপর শিক্ষার্থীকে উদ্ধার করতে লেগে যায় প্রায় ৪০ মিনিট।
উদ্ধার পরবর্তী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তাৎক্ষণিক চিকিৎসা শেষে তাদের দ্রুত চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই সপ্তাহ আগে, ২৮ জুলাই একই পুকুরে ডুবে মারা যান যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্নব সাহা। সে ঘটনার রেষ কাটতে না কাটতেই আবারও দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
এদিকে, একের পর এক পুকুরে ডুবে মৃত্যুর ঘটনায় দুর্ঘটনা এড়াতে পুকুরটি সেচে ফেলার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পাশাপাশি পুকুরটি বাঁশ দিয়ে ঘিরে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর