সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল

জুলাই স্মরণে ২ হাজার বৃক্ষরোপন করবে ইবি বৈছাআ

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৪২৬ পাঠক
প্রকাশকাল সোমবার, ৭ জুলাই, ২০২৫

জুলাই আন্দোলনের স্মরণে ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট, সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা।

জানা যায়, মহান জুলাই আন্দোলনের স্মরণে বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এর আওতায় ক্যাম্পাসের অভ্যন্তরে বিভিন্ন ঔষধি, ফলদ ও সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষ রোপণ করা হচ্ছে।

বৃক্ষরোপণের স্থান হিসেবে জুলাই উদ্যান, মুগ্ধ সরোবর, কেন্দ্রীয় মসজিদসংলগ্ন মাঠ এবং ক্যাম্পাসের অন্যান্য ফাঁকা জায়গা নির্ধারণ করেছেন তারা।

সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভ বলেন, ‘জুলাই শহিদদের স্মরণে মাসব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। বিভিন্ন শুভাকাঙ্ক্ষী এবং সামাজিক কাজে আগ্রহী ব্যক্তিদের অনুদান থেকে অর্থ সংগ্রহ করে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।’

সমন্বয়ক এস. এম. সুইট বলেন, ‘আমাদের লক্ষ্য জুলাই মাসের মধ্যেই ২ হাজার বৃক্ষ রোপণ সম্পন্ন করা। এর ধারাবাহিকতায় আজ জুলাই উদ্যানে বৃক্ষরোপণ করা হয়েছে।’


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর