শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
সোমবার ই-বেইল বন্ড চালু করবেন প্রধানমন্ত্রী সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে: রুমিন ফারহানা ‘ফুয়েল পাস’ নিয়ে নতুন বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ও পরিবহন মালিকরা পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

খালি পেটে যেসব খাবার খেলে পুষ্টি মিলবে

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৪১ পাঠক
প্রকাশকাল সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

সকালে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খেলে সারাদিনের পুষ্টি নিয়ে চিন্তা করতে হয় না। ছবি: সংগৃহীত

শারীরিক সুস্থতার জন্য সকালের খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ রাতে ঘুমানোর কারণে দীর্ঘক্ষণ পেট খালি থাকে। তাই সকালে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খেলে সারাদিনের পুষ্টি নিয়ে চিন্তা করতে হয় না।
তাই দিনভর শক্তি সঞ্চয়ের জন্য সকালের খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের সঠিক সামঞ্জস্য থাকা দরকার। পর্যাপ্ত পানি খাওয়া বাধ্যতামূলক। খালি পেটে আর কী খেলে মিলবে সঠিক পুষ্টি।

মধু ও লেবুর পানি

দিনের শুরুতে হালকা গরম পানি খেলে শরীর ভালো থাকে। পানিতে ১ চামচ মধু ও অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন। কাজ হবে আরো ভালো। এটি শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে। পাশপাশি মেদ কমাতেও সহায়ক এই পানীয়।

ভেজানো আমন্ড

ভিটামিন ই, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইবার ও নানা পুষ্টিগুণে ভরপুর আমন্ড শরীরের জন্য অত্যন্ত ভালো। সকালেই যদি ৩-৪টি আমন্ড খোসা ছাড়িয়ে খেয়ে নেয়া যায়, শরীর তার প্রয়োজনীয় পুষ্টির বেশ কিছুটা পেয়ে যাবে।

ওটস

ফাইবার ও অন্যান্য পুষ্টিগুণে সম্পন্ন ওট্‌স সকালে খেলে দিনভর পেট যেমন ভরা থাকে, তেমন শরীরের উপকার হয়। ওট্‌সের গ্লাইসেমিক ইনডেক্স ও ক্যালোরির পরিমাণ কম হওয়ায় ডায়াবেটিস রোগীদের ডায়েটে তা বিশেষ ভাবে রাখতে বলা হয়। খালি পেটে ওট্‌স খাওয়ার উপকারিতা হল এটি পাকস্থলীর উপর একটি আস্তরণ তৈরি করে। যা শরীরে অ্যাসিডের জন্য হওয়া জ্বলন থেকে সুরক্ষা দিতে পারে কিছুটা।

ফল

ভিটামিন, ফাইবার, ফাইটোকেমিক্যালে পরিপূর্ণ ফল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। খালি পেটে ফল খেলে শক্তি যেমন পাওয়া যায়, তেমন ফল পরিপাক তন্ত্রকে ‘ডিটক্সিফাই’ করতে সাহায্য করে।

চিয়া সিড

চিয়া সিড ওমেগা থ্রি, ফ্যাটি অ্যাসিডে পরিপূর্ণ। সকালে খালি পেটে চিয়া সিড ভেজানো পানি বা খাবারের সঙ্গে মিশিয়ে চিয়া সিড খেলে শরীর তার প্রয়োজনীয় পুষ্টি পাবে।

খেজুর

মিষ্টি এই ফলটিতে ভিটামিন, ম্যাগনেশিয়াম, ফাইবার, আয়রন রয়েছে প্রচুর। দিনের শুরুতে শরীরে দ্রুত শক্তি জোগাতে খুব সাহায্য করে খেজুর। এতে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের সমস্যাও এতে কমে।

আমলকীর রস

ভিটামিন ই ও অন্যান্য খনিজে ভরপুর আমলকীর রস যদি দিনের শুরুতেই খাওয়া যায় তাহলে শরীর থাকবে রোগমুক্ত। এতে থাকা উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আয়ুর্বেদে বলাই হয়, দিনের শুরুতে আমলকীর রস খাওয়া দরকার। আমলকীর রস হজম ক্ষমতা বাড়ায়। ত্বক থেকে চুলের জৌলুস বাড়ায় এই রস।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর