বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি, তবে কিছুদিন থাকবে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: মির্জা ফখরুল

শনিবার সকালেও ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নাস্তানাবুদ আইডিএফ

আন্তর্জাতিক ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: / ৪২৪ পাঠক
প্রকাশকাল শনিবার, ২১ জুন, ২০২৫

ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় সকাল পৌন ৬টার দিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এরপর তারা সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেয়ার জন্য প্রস্তুত থাকতে বলে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, কয়েক মিনিটের মধ্যে সতর্কতামূলক সাইরেন বেজে উঠবে। ওই সময় সবাইকে আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে হবে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, ইরান ইসরায়েলে নতুন করে কমপক্ষে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে।

যদিও টাইমস অব ইসরায়েল দাবি করেছে, ইরান যেসব নতুন ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার সবই ঠেকিয়ে দিতে পেরেছে ইসরায়েল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে তার বিপরীত চিত্রই দেখা গেছে। ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে ইরানের কিছু ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত করতে দেখা যায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা অ্যারাবিকের একটি সরাসরি সম্প্রচারিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র হমলাতে ইসরায়েলি একটি ভবন থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর