মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় রয়েছে: শিক্ষামন্ত্রী

একটা বিষয় বুঝেছি, বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই: সাকিব

স্পোর্টস ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: / ২৯৬ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

বাংলাদেশের ক্রিকেটে অন্যতম আলোচিত-সমালোচিত তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে তিনি ক্রিকেট থেকে দূরে থাকলেও খেলছেন নানা ফ্র‌্যাঞ্চাইজি লিগ। সোমবার (৭ জুলাই) যুক্তরাষ্ট্রে তেমনি একটি লিগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব।

সেই অনুষ্ঠানে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছেন সাকিব। একবার তামিমকে বেস্ট ফ্রেন্ড বলেও সম্বোধন করেছেন। তবে এই বয়সে এসে সাকিব উপলব্ধি করেছেন যে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই।

জাতীয় দলের সতীর্থদের নিয়ে সাকিব বলেন, ‘অনূর্ধ্ব-১৯ থেকে আমি আর তামিম মুশফিক ভাইয়ের সঙ্গে খেলেছি। আমরা ২০-২৫ বছর ক্রিকেট খেলেছি, অনেক ঘনিষ্ঠ। সেদিক থেকে আমি বলবো আমরা ক্রিকেটে সবচেয়ে বেশি সময় একসঙ্গে কাটিয়েছি। তারাও আমার ভালো বন্ধু।’

‘বেস্ট ফ্রেন্ড’ বলে কিছুই নেই উল্লেখ করে সাকিব আরও বলেন, ‘কাউকে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো কঠিন। ক্রিকেটের বাইরে আপনার বেস্ট ফ্রেন্ড বানানো উচিত। ক্রিকেটে আমার অনেক ভালো বন্ধু আছে, কিন্তু ক্রিকেটের বাইরে আমার এমন বিশ্বস্ত বন্ধু কমই আছে যাদের আমি বিশ্বাস করতে পারি। এই বয়সে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, তা হচ্ছে বেস্ট ফ্রেন্ড বলে কিছু নেই। যে বন্ধুকে আপনি বিশ্বাস করতে পারেন সেই আপনার বেস্ট ফ্রেন্ড।’


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর