শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম:
পার্বত্য চট্টগ্রামকে পিছনে ফেলে বাংলাদেশের উন্নয়ন হবে না: পার্বত্যমন্ত্রী পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট, কারণ জানালেন শফিকুর রহমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের রাজধানীতে ঈদের জামাতে সর্বোচ্চ নিরাপত্তা থাকবে: ডিএমপি নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বর্তমান সরকারের প্রথম মাসে সীমান্ত হত্যা শূন্য ঈদের নতুন পোশাক নিয়ে ফিরছিলেন বাড়ি, পথেই নিথর তিনজন ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা

খাদ্যে বিষক্রিয়া; ইতালিতে ২১ ফুটবলার অসুস্থ, হাসপাতালে ১৬

স্পোর্টস ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: / ৩৫১ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৮ জুন, ২০২৫

সিরি ‘বি’ রেলিগেশন প্লে-অফের প্রথম লেগে সাম্পদোরিয়ার কাছে ২-০ গোলে হার ক্ষত নিয়েই আরও বড় ধাক্কা খেলো ইতালিয়ান ক্লাব সালেরনিতানা। ক্লাবটি জানিয়েছে, দলের খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে অন্তত ২১ জন খাদ্যে মারাত্মক বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। বিমানবন্দরে পৌঁছানোর পরপরই অ্যাম্বুলেন্সে করে বেশ কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়।

মঙ্গলবার (১৬ জুন) ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, সাম্পদোরিয়ার মাঠ লুইজি ফেরারিসে খেলা শেষে জেনোয়া থেকে সালের্নোয় ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন দলের সদস্যরা।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অসুস্থদের মধ্যে ৮ জন মূল স্কোয়াডের খেলোয়াড়। মোট ১৬ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

এএফপি জানায়, ম্যাচের আগের রাতে যে হোটেলে দলের সদস্যরা অবস্থান করেছিলেন, সেই হোটেলের খাবারই ছিল বিষক্রিয়ার কারণ। ইতোমধ্যে পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়েছে।

আগামী শুক্রবার (২০ জুন) ফিরতি লেগে সাম্পদোরিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল সালেরনিতানার। তবে ক্লাবটি ইতোমধ্যে ম্যাচটি পেছানোর অনুরোধ করেছে।

বিবৃতিতে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি আমাদের খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। মৌসুমের শেষ মুহূর্তগুলো যাতে ন্যায্য ও নিরাপদভাবে হয়, তা নিশ্চিত করতে ম্যাচটি পুনঃনির্ধারণ করা জরুরি।

উল্লেখ্য, সাম্পদোরিয়া তাদের ৭৮ বছরের ইতিহাসে প্রথমবার সিরি ‘সি’-তে অবনমন করেছিল। তবে ব্রেসিয়ার পয়েন্ট কেটে নেওয়ায় তারা প্লে-অফ খেলার সুযোগ পায় এবং বর্তমানে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর একটিতে জয়ের মাধ্যমে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর