সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
টিআইবি প্রকৃত ঘটনা জাজ করে স্টেটমেন্ট দেয় না: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী ঈদ আনন্দে পর্যটকে মুখর সোনারগাঁর বিনোদনকেন্দ্র শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো ট্রাম্পের ইরান বৈঠক রাজধানীতে বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী ইসরায়েলি ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত যুদ্ধ থামাতে বড় সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান, ৩০০ বিলিয়ন ডলারের প্রস্তাব মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে : ট্রাম্প

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন নাঈম-লিটন

স্পোর্টস ডেস্ক | বর্তমানকণ্ঠ ডটকম: / ৪০১ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শেষ হয়েছে। আগামী (২৫ জুন) কলম্বোতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ সিরিজকে সামনে রেখে সোমবার ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে ফিরেছেন লিটন দাস ও নাঈম শেখ। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না লিটন। আর দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন নাঈম।

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি শ্রীলঙ্কার বিপক্ষে এক জন বেশি, ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। সর্বশেষ ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন চারজন—অবসর নেওয়া মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ, আর বাদ পড়েছেন নাসুম আহমেদ ও সৌম্য সরকার।

ফিরেছেন লিটন দাস, নাঈম শেখ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ ও শামীম হোসেন।

অবসর নেওয়া দুই সিনিয়রের জায়গা পূরণে দলে নেওয়া হয়েছে লিটন দাস ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। মাহমুদউল্লাহর জায়গায় ব্যাটিং করতে পারেন মিরাজ, আর মুশফিকের জায়গায় দেখা যেতে পারে লিটনকে।

ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলার পুরস্কার পেয়েছেন নাঈম শেখ। ফলে তার জায়গা করতে বাদ পড়তে হয়েছে সৌম্য সরকারকে। ২০২৩ সালের এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার পর আবারও লঙ্কানদের বিপক্ষে ফিরছেন নাঈম।

এদিকে ইনজুরি থেকে সেরে ওঠে দলে ফিরেছেন দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল:
পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, লিটন দাস ও শামীম হোসেন।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর