বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের শহিদদের ভুলিনি, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: প্রতিমন্ত্রী ইশরাক পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইসলামি এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আসার আহ্বান ড. ইউনূসের

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ২৬৯ পাঠক
প্রকাশকাল রবিবার, ৬ জুলাই, ২০২৫

মুসলিম বিশ্বের সহায়তার জন্য ইসলামি এনজিওগুলোর সামাজিক ব্যবসা কার্যক্রমে আরো বেশি করে যুক্ত হওয়া উচিত বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, আমাদের বিশ্বে আমরা নারীদের ও স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দিই। গরিব মানুষ স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়। আমরা স্বাস্থ্যসেবাকে তাদের সহায়তার একটি উপায় হিসেবে দেখেছি। এই সহায়তা কার্যক্রম পরিচালনার একটি ভালো উপায় হচ্ছে সামাজিক ব্যবসা।

রোববার (৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

এ সময় ড. ইউনূস উদ্যোক্তা হওয়ার জন্য বিশ্বজুড়ে তরুণদের উৎসাহিত করেন।

বৈঠকে বিদেশি প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ডের (ইউএনআইডব্লিউ) সেক্রেটারি জেনারেল এয়ুপ আকবাল, অ্যাসেম্বলি অব টার্কিশ আমেরিকান অ্যাসোসিয়েশনের (এটিএএ) প্রতিনিধ মুহাম্মেদ হুসেইন আকতা, ইউএনআইডব্লিউ মালয়েশিয়ার ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাউয়াজ বিন হাসবুল্লাহ, আলখিদামাট ফাউন্ডেশন পাকিস্তানের প্রেসিডেন্ট ও ইউএনআইডব্লিউ পাকিস্তানের ডেপুটি সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ আবদুস শাকুর এবং ইন্দোনেশিয়া থেকে ইউএনআইডব্লিউর অডিটিং বোর্ড মেম্বার ডা. সালামুন বাশরি।

এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট অব থটের (বিআইআইটি) প্রেসিডেন্ট অধ্যাপক মাহবুব আহমেদ, এসএডব্লিউএবির চেয়ারম্যান ও ইউএনআইডব্লিউর হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য এস এম রাশেদুজ্জামান, ইউএনআইডব্লিউর কাউন্সিল মেম্বার ও কৃষিবিদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডা. আলি ফজল এবং বিআইআইটির ডিরেক্টর জেনারেল ও আইআইআইটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. এম আবদুল আজিজ।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর