বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের শহিদদের ভুলিনি, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: প্রতিমন্ত্রী ইশরাক পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর

নতুন ২৫০ বাস কেনা ও পুরনো বাস সরানো হবে অক্টোবরের মধ্যেই: পরিবেশ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৪৩৩ পাঠক
প্রকাশকাল সোমবার, ৩০ জুন, ২০২৫

আগামী অক্টোবর মাসের মধ্যে সব ভাঙাচোরা রাস্তা মেরামত, নতুন ২৫০টি বাস কেনা এবং পুরোনো বাস সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (৩০ জুন) সচিবালয়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, বায়ুদূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে-এজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাথে মিলে এক সাথে কাজ করব। ঢাকার আশেপাশে ইট ভাটাকে ‘‘নো ব্রিক ফিন্ড জোন’’ ঘোষণা করা হবে। চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে কাজ করবে সরকার। ধাপে ধাপে এটি করা যাবে।’ তাছাড়া, নতুন ২৫০টি বাস কেনার অনুমোদন পাওয়া গেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ধূলা দূষণ কমানোর মাধ্যমে এ বছর নগরবাসীকে স্বস্তি দেওয়ার চেষ্টা করব। শীতকালের আগে (অক্টোবরের মধ্যে) ভাঙাচোরা রাস্তা সংস্কার হবে।


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর