বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাইয়ের শহিদদের ভুলিনি, গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত থামব না: প্রতিমন্ত্রী ইশরাক পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন গলা চেপে ধরার ঘটনায় আর্জেন্টিনার ফুটবলারের লাল কার্ড বাতিল সৌদি-মার্কিন ঐতিহাসিক পরমাণু চুক্তি: ইউরেনিয়াম সমৃদ্ধ করার পথে রিয়াদ! ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথ খোলা আছে: মার্কো রুবিও কে এই ইজাবেলা গঞ্জালেস? ইরানি হামলায় নিহত ১৯ বছর বয়সী মার্কিন নারী সেনা সাতক্ষীরা নৈতিকতায় প্রশ্নবিদ্ধ এমপিকাণ্ড কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ বিভিন্ন খাতে সংশোধনী প্রস্তাব প্রধানমন্ত্রীর

সংবিধানে ‘আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিসমিল্লাহ’ সংযোজন চায় জামায়াত

ডেস্ক রিপোর্ট | ঢাকা টোয়েন্টিফোর- / ৪২৪ পাঠক
প্রকাশকাল বুধবার, ২৫ জুন, ২০২৫

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ ও ‘বিসমিল্লাহির রাহমানির রাহিমের’ সংযোজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ষষ্ঠ দিনের আলোচনার মধ্যাহ্নভাগে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ দাবির কথা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, ‘সিপিবি ও দুই-একটি বাম দল ছাড়া বেশির ভাগ দলই এ প্রস্তাবের সঙ্গে একমত।’

ডা. তাহের বলেন, ‘সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগে প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) বদলে সাংবিধানিক বিধিবদ্ধ পদে নিয়োগ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন সাংবিধানিক পদ যেমন- নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পিএসসি ও মহাহিসাব রক্ষক পদে নিয়োগ দেওয়া হবে। যেখানে আগের মতো প্রধানমন্ত্রীর একক ক্ষমতায় নিয়োগ দেওয়া হবে না।’

জামায়াতের এই নেতা বলেন, ‘এর জন্য একটি কমিটি হবে। অনেকে বলেছেন, এতে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে। আমরা মনে করি, এটা ঠিক নয়, বরং এতে ক্ষমতার ভারসাম্য আসবে।’

তিনি বলেন, ‘এই কমিটিতে প্রধানমন্ত্রী ছাড়াও প্রধান বিরোধীদলীয় নেতা, দুই কক্ষের স্পিকার, ডেপুটি স্পিকার ও সব বিরোধী দলের প্রতিনিধি এবং রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির প্রতিনিধি থাকবেন।’

বিগত দিনে প্রধানমন্ত্রীর একক ক্ষমতার কারণেই এত নৈরাজ্য হয়েছে উল্লেখ করে ডা. তাহের বলেন, ‘সচিবালয়ে এখনো ফ্যাসিস্টের দোসর রয়েছে। তাই এই ব্যবস্থার বিলোপ প্রয়োজন।’


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর